৯ আগস্ট ২০১৫ - ০২:৩৬
চলে গেলে সেই ফিলিস্তিনী শিশুটির বাবাও

ফিলিস্তিনী সেই শিশুটির বাবাও মারা গেলেন।

আবনা ডেস্ক : অধিকৃত ফিলিস্তিনের নাবলুস শহরের একটি গ্রামে ইসরাইলি ইহুদিবাদীদের পেট্রলবোমা ও ককটেলের আগুনে পুড়ে নিহত ১৮ মাসের সেই শিশু আলী সাদ দাওয়াবশার পিতা সাদ দাওয়াবশাও মৃত্যু বরণ করেছেন।
শনিবার সকালে ইসরাইলের শরোকা নামে একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সাদ দাওয়াবশার স্ত্রী ও চার বছরের আরেকটি শিশু পুত্র হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
শিশু আলী সাদের মৃত্যুর পর জাতিসংঘ মহাসচিব বান কি মুন ইসরাইলিদের এই নৃশংস বোমা হামলার নিন্দা জানিয়ে এটাকে সন্ত্রাসী কাজ হিসেবে আখ্যায়িত করেছেন।
সূত্র: বিবিসি ও আল জাজিরা।